Wednesday, 30 April 2014

চোখের কাজল

তোমার ঐ চোখের কাজল ,ওরাই তোমার স্পর্শ পেল

আমার এক মুখের কথায় তোমার চোখে বৃষ্টি এলো ,

বকেছি আগেও তোমায়, যখন আমার কেউ ছিলেনা !?!

তখনও কি কাঁদতে তুমি এমন করে !! Please বলো না ?

আমিতো দামাল প্রেমিক ,তোমার চোখে খুন হয়েছি ,

তোমার ঐ চোখের তারায় আনন্দেতে ঢাল হয়েছি ।

চোখের ঐ চাহুনি মানে আমার কাছে সূর্য্য কিরণ,

আমার এই কৃষ্ণ গায়ে তোমার প্রেমের স্পর্শ এমন,

প্রতিদিন মুহূর্তেরা তোমার চোখে মূল্য পেল

আমার এক মুখের কথায় তোমার চোখে কান্না এলো ।

Sunday, 20 April 2014

নেশা


তুমি আমার হারিয়ে যাওয়া মেঘ ,
তোমার  কথায় কয়েক পসলা বৃষ্টি
হয়ে যেতে পারে , যদি তুমি রাগ করো ,
তোমার রাগই এক এক ফোঁটা বৃষ্টি
তোমার রাগ ঝরে পড়ে , ঝরে পড়ুক,
তোমার রাগেই ভিজবে পথঘাট
নদী আর চাষের ক্ষেতেও জল ,
'রেনি ডে' তো, তাই বন্ধ দোকান পাঠ
তোমার রাগ ড্রেন,সে ড্রেন হয়ে
কখন যেন পড়বে গঙ্গায় !
অনেকটা  রাস্তা বয়ে চলে ,
তোমার রাগ কংক্রিট শুষে নেয়
তোমার রাগের কারণ আছে জানি,
অকারণ টা তোমার কাছে কারণ
আমিও খুব রাগতে পারি জানো,
রাগিনা কেন !! ডাক্তারের বারণ
গত মাসেই প্রেশার গিয়েছে বেড়ে ,
সুগার টেস্ট করাতে এখনও বাকি
তোমায়  দেখবো সে গুড়েও শুধু বালি,
ছানি পড়া দুটো চোখ নিয়ে তো থাকি
স্বপ্নে যদিও তোমারই হাতছানি
তোমার সঙ্গে অবাধ মেলামেশা
কখনো আমি ড্রাগ নিইনি , জানো
তবু তুমি আমার ব্রাউন সুগার, নেশা
নেশার কথা তুলে ভালোই হল,
নেশা আমার শরীর মন জুড়ে
নেশা কাটানোর শপথ নিইনা তবু ,
নেশা কমেছে নতুন বচ্ছরে

Sunday, 13 April 2014

যৌন মানেই বলাৎকার



অসম্মান অনর্থক , কাঁদছ তুমি মাঝ রাতে,

হতাশা মানেই আর্তনাদ, সামাজিক বিভ্রান্তিতে ।

মন খারাপ নিত্য দিন, মুঠোর মধ্যে চোখের জল ,

সমর্থন খুইয়ে আজ , তুমি আর আমি বিরোধী দল ।

বিরোধ মানেই আগ্রাসন, আগুন মানেই স্বৈরাচার ,

আদর মানেই যৌন আর যৌন মানেই বলাৎকার ।

কারসাজি ভণ্ডামি, নষ্ট হচ্ছে মুহূর্ত ,

সারিয়ে সকল চোট আঘাত ,মুহূর্তেরা বিমূর্তই !

পৈশাচিক পন্থা নয়, উন্নাসিক দৃষ্টি চাই,

মান অভিমান সব ভুলে,অসমানের বদলা চাই।

Monday, 24 March 2014


Krishno-orjun,okaal monsoon e ghor shilpo biplobe,

manoshik khoto,tamosik gune shobde shondhi,gaan hobe..

adda-torko mon sotorko ekla jishu crush kathe!!

flat hoyeche,sokh miteche prem eseche poth-ghate,

aarshi fu(n)re-sarshi chi(n)re shiray shiray andolon,

slogan tulchi ebong bolchi adda manei sommelon..

srosta hate,chot aaghat e jorjorito shorir mon,


kothay kothay shukher otit,jabor katchi,romonthon...!!



Tuesday, 18 March 2014

আয়ুষ্মান

চোখের সামনে দেখছ যাকে বিমূর্ত সেই মূর্তিমান ,

কল্প কথায় ভাবছ মায়া,খেলছে বুঝি আয়ুষ্মান !!

মানব জীবন,লালন পালন ,পোশাক খুল্লেই উলঙ্গ-

সমাজ নামক জতুগৃহে ঝাঁপ দিয়েছে পতঙ্গ ।

পরম্পরা এবং যারা তোমায় স্পর্শ করছে না

চোখের সামনে দেখছ যাকে সে বিমূর্ত, কল্পনা।

Sunday, 29 December 2013

মিছিল শারীরিক


শরীর মিছিলের মিছিল শারীরিক
তোমার ঝুটো কাম, মিথ্যে hectic
মাদক-মায়াবিনী , জনতা মিছিলে
যা কিছু পেয়েছিলে , সবই তো খোয়ালে !!
খোয়াব দেখে চোখ, স্বপ্ন প্রতারক ,
গ্যালারী তোলপাড়,সবাইধর্ষক
খেলার মাঠে নেমে বুঝেছ সাথি চাই !
আমরা ক্ষোভে লাল , তোমার ফাঁসি চাই
চাহিদা আরও ছিল, ধূসর মানসিক ,
শরীর মিছিলের মিছিল শারীরিক