Saturday, 7 June 2014

রাতের কবিতা


বেচারা মেয়েটা কেঁদেছে সারা রাত,
পেয়েছে সে প্রেমের প্রত্যাঘাত
রাত ঘুম-ভোরে সকল শহরবাসী ,
মেয়েটা তাকেই বলেছিল "ভালবাসি"
শোনেনি সে কথা পুরুষটি, প্রিয়জন
হতভাগীর আজ তাকেই প্রয়োজন
পুরুষ মানুষ সিংহের মতো,রাজা
অভাগী সুশ্রী মেয়েটাই পেল সাজা
ভালোবাসা নেশা , ভালোবাসার এই ক্ষত-
সে ক্ষত সারিয়ে মেয়েটা, দাঁঁড়িয়ে ওঠো

Tuesday, 13 May 2014

শ্রীহীন সুন্দরী



আমায় যখন প্রথম দিয়েছিলে, তোমার হাতে হাত রাখার অধিকার ,

খুশি হয়েই হাত টা ধরে ছিলাম, ভেবেছিলাম ভালবাসার প্রথম পুরস্কার !

তারপর যেদিন করতে বলেছিলে, তোমার হাতে আমায় চুম্বন-

বুঝেছিলাম বৃষ্টি হয়ে গেছে, তাই ভিজে তোমার শরীর তোমার মন ,

যেদিন হঠাৎ হাত রাখতে বললে, তোমার ঐ শ্রীহীন ছোটো বুকে -

আমি খুব অবাক হয়ে গিয়েও,হাত রেখেছি তোমার কুমারী বুকে ।

 বুকে তোমার বসন্ত আসেনি, কেন আসেনি আমি তা জানিনা ...
 
বয়েস আন্দাজে বুকের বয়স কম, তাই কি অন্তর্বাস পরো না !?!

তবুও আমার দাড়িতে ভরা গালে সেদিন পেয়েছি ভেজা ঠোঁটের ছাপ ,

আরও পেয়েছি কমনীয় অনুভূতি, তোমার নিশ্বাসের উত্তাপ ।

শরীরে তোমার বসন্ত এসেছিল, কিন্তু তার ডালি টা ছিল শূন্য  ,

তাই সেদিন তোমায় কাছে পেয়েও, আমার পুরুষ হতে পারেনি বন্য।

Wednesday, 30 April 2014

চোখের কাজল

তোমার ঐ চোখের কাজল ,ওরাই তোমার স্পর্শ পেল

আমার এক মুখের কথায় তোমার চোখে বৃষ্টি এলো ,

বকেছি আগেও তোমায়, যখন আমার কেউ ছিলেনা !?!

তখনও কি কাঁদতে তুমি এমন করে !! Please বলো না ?

আমিতো দামাল প্রেমিক ,তোমার চোখে খুন হয়েছি ,

তোমার ঐ চোখের তারায় আনন্দেতে ঢাল হয়েছি ।

চোখের ঐ চাহুনি মানে আমার কাছে সূর্য্য কিরণ,

আমার এই কৃষ্ণ গায়ে তোমার প্রেমের স্পর্শ এমন,

প্রতিদিন মুহূর্তেরা তোমার চোখে মূল্য পেল

আমার এক মুখের কথায় তোমার চোখে কান্না এলো ।

Sunday, 20 April 2014

নেশা


তুমি আমার হারিয়ে যাওয়া মেঘ ,
তোমার  কথায় কয়েক পসলা বৃষ্টি
হয়ে যেতে পারে , যদি তুমি রাগ করো ,
তোমার রাগই এক এক ফোঁটা বৃষ্টি
তোমার রাগ ঝরে পড়ে , ঝরে পড়ুক,
তোমার রাগেই ভিজবে পথঘাট
নদী আর চাষের ক্ষেতেও জল ,
'রেনি ডে' তো, তাই বন্ধ দোকান পাঠ
তোমার রাগ ড্রেন,সে ড্রেন হয়ে
কখন যেন পড়বে গঙ্গায় !
অনেকটা  রাস্তা বয়ে চলে ,
তোমার রাগ কংক্রিট শুষে নেয়
তোমার রাগের কারণ আছে জানি,
অকারণ টা তোমার কাছে কারণ
আমিও খুব রাগতে পারি জানো,
রাগিনা কেন !! ডাক্তারের বারণ
গত মাসেই প্রেশার গিয়েছে বেড়ে ,
সুগার টেস্ট করাতে এখনও বাকি
তোমায়  দেখবো সে গুড়েও শুধু বালি,
ছানি পড়া দুটো চোখ নিয়ে তো থাকি
স্বপ্নে যদিও তোমারই হাতছানি
তোমার সঙ্গে অবাধ মেলামেশা
কখনো আমি ড্রাগ নিইনি , জানো
তবু তুমি আমার ব্রাউন সুগার, নেশা
নেশার কথা তুলে ভালোই হল,
নেশা আমার শরীর মন জুড়ে
নেশা কাটানোর শপথ নিইনা তবু ,
নেশা কমেছে নতুন বচ্ছরে