Monday, 6 May 2013

কে রয় ভুলে!!


একটু মটন হাল্কা গ্রেভি,
জানি তোমার ফিগার হেভি ,
মিষ্টি গন্ধ তোমার এলো চুলে ,
তোমার মোহন রূপে কে রয় ভুলে!!


জীবনে আজও যা চেয়েছি ,

প্রতি বিষয়েই ল্যাং খেয়েছি ,
তবু স্বপ্ন দেখি তোমায় পাবো বলে ,
তোমার মোহন রূপে কে রয় ভুলে!!

গীটার বাজাই নিয়ম করে , 
কাব্য করি জীবন জুড়ে,
নাম লিখি তোর আমার চোখের জলে ,
তোমার মোহন রূপে কে রয় ভুলে!!
 
ফ্রাস্টু খেয়ে মেট্রোরেলে,

পৌঁছে যাবো ইজরাইলে 
অচিন  হাওয়ায় উঠবো দুলে দুলে ,
তোমার মোহন রূপে কে রয় ভুলে !!

2 comments: