মাঝে মাঝে ভীষণ কান্না পায়,
কিন্তু জনসমক্ষে পুরুষের কাঁদতে আছে নাকি !!
সেই ছোট্ট বেলা থেকেই
জানি,কান্না কেবল
নারীর অলঙ্কার ।
কিন্তু যখন ভীষণ কান্না পায় , তখন ?
তখন কি আর এসব মনে রাখা সম্ভব
! তখন অশ্রু গ্রন্থি থেকে
ফোঁটা ফোঁটা আবেগ,দুঃখ,যন্ত্রনা ঝরে পড়বে
, চোখের প্লাবন
ক্রমশ নামবে পুরুষালী দাড়ি বেয়ে বালিশে । কেউ দেখতে পাবে
না ।
বিছানা তখন মশারী দিয়ে
ঢাকা ,গভীর রাত,চারপাশে আলো জ্বলবে না কোনো-
পরাক্রান্ত পুরুষেরা রাতারাতি কাঁদে ।
No comments:
Post a Comment