Thursday, 18 December 2014

আল্লাহ্‌

বাচ্চা মেরে পুরুষ সাজিস মৌলবাদী বীর,

ধর্ম টা কে বর্ম করে বুলেট ছুঁড়িস!!

শ্রীমুখ ঢেকে জোব্বা গায়ে অস্ত্র হাতে,

জেহাদ বলে আল্লাহ্টা কেই সওদা করিস!!


আল্লাহ্তোদের বাপের কেনা গোলাম কি না!!

খুন করবি,চোখ রাঙাবি আল্লাহ্বলে

অস্ত্র হাতে হামলা করবি যখন তখন,

চোখ রাঙাবি, হুমকি দিবি সদলবলে


ধর্ম কি রে? বুলেট নাকি মানব বোমা!!

বাচ্চা মেরে কি ছিঁড়লি,তা তোরাই জানিস!!

আল্লাহতালা সত্যি যদি ক্ষমতা থাকে

তবে,তোদের সবার শাস্তি হবে,তৈরি থাকিস

1 comment: