Sunday, 26 October 2014

কান্না



মাঝে মাঝে ভীষণ কান্না পায়,
কিন্তু জনসমক্ষে পুরুষের কাঁদতে আছে নাকি !!
সেই ছোট্ট বেলা থেকেই জানি,কান্না কেবল নারীর অলঙ্কার
কিন্তু যখন ভীষণ কান্না পায় , তখন ?
তখন কি আর এসব মনে রাখা সম্ভব ! তখন অশ্রু গ্রন্থি থেকে
ফোঁটা ফোঁটা আবেগ,দুঃখ,যন্ত্রনা ঝরে পড়বে , চোখের প্লাবন
ক্রমশ নামবে পুরুষালী দাড়ি বেয়ে বালিশে কেউ দেখতে পাবে না
বিছানা তখন মশারী দিয়ে ঢাকা ,গভীর রাত,চারপাশে আলো জ্বলবে না কোনো-
পরাক্রান্ত পুরুষেরা রাতারাতি কাঁদে

Tuesday, 21 October 2014

পুড়বো আমিও ছাই হবো সাদা এক মুঠো ,
হয়ত সেদিন শোক প্রস্তাব পাঠ হবে -
অশরীরী হয়ে হয়ত বেঁচে থাকবো ,
স্মরণ সভায়, ধূপের সৌরভে ।


জ্বলবো আমিও যেমন জ্বলে রংমশাল ,
হয়ত আমার থাকবে স্মৃতি চিহ্ন -
কেউ বলবে আমি মার্জিত লোক ছিলাম ,
কেউ বলবে ভদ্র না ছাই ! বন্য ।


বলবো আমিও আকাশবাণী হয় যেমন ,
হাসবো আমিও এখন যে ভাবে মেঘ হাসে
মনে পড়বে হয়ত যাদের চেয়েছিলাম
হাওয়ায় মিশে থাকবো তাদের চারপাশে ।

Tuesday, 15 July 2014

জাহান্নম না জান্নাত



ভাবছি যাব জাহান্নমে,ভাবছি যাব জান্নাতে

ভাবছি তোমার মনের কথা, বে খেয়ালে মাঝ রাতে ।

কাটছে জীবন যেমন কাটে, নিত্য দিনের মন খারাপ

মিশছে আবার আমার ঘামে ,তোমার চোখের জলের ছাপ ।

কান্না-হাসি, প্রেমের ফাঁসি,আমিও হলাম মৃতপ্রায়

ক্লান্ত দেহে প্রবল স্নেহে জ্বলছি আমি উষ্ণতায়।

Saturday, 7 June 2014

রাতের কবিতা


বেচারা মেয়েটা কেঁদেছে সারা রাত,
পেয়েছে সে প্রেমের প্রত্যাঘাত
রাত ঘুম-ভোরে সকল শহরবাসী ,
মেয়েটা তাকেই বলেছিল "ভালবাসি"
শোনেনি সে কথা পুরুষটি, প্রিয়জন
হতভাগীর আজ তাকেই প্রয়োজন
পুরুষ মানুষ সিংহের মতো,রাজা
অভাগী সুশ্রী মেয়েটাই পেল সাজা
ভালোবাসা নেশা , ভালোবাসার এই ক্ষত-
সে ক্ষত সারিয়ে মেয়েটা, দাঁঁড়িয়ে ওঠো

Tuesday, 13 May 2014

শ্রীহীন সুন্দরী



আমায় যখন প্রথম দিয়েছিলে, তোমার হাতে হাত রাখার অধিকার ,

খুশি হয়েই হাত টা ধরে ছিলাম, ভেবেছিলাম ভালবাসার প্রথম পুরস্কার !

তারপর যেদিন করতে বলেছিলে, তোমার হাতে আমায় চুম্বন-

বুঝেছিলাম বৃষ্টি হয়ে গেছে, তাই ভিজে তোমার শরীর তোমার মন ,

যেদিন হঠাৎ হাত রাখতে বললে, তোমার ঐ শ্রীহীন ছোটো বুকে -

আমি খুব অবাক হয়ে গিয়েও,হাত রেখেছি তোমার কুমারী বুকে ।

 বুকে তোমার বসন্ত আসেনি, কেন আসেনি আমি তা জানিনা ...
 
বয়েস আন্দাজে বুকের বয়স কম, তাই কি অন্তর্বাস পরো না !?!

তবুও আমার দাড়িতে ভরা গালে সেদিন পেয়েছি ভেজা ঠোঁটের ছাপ ,

আরও পেয়েছি কমনীয় অনুভূতি, তোমার নিশ্বাসের উত্তাপ ।

শরীরে তোমার বসন্ত এসেছিল, কিন্তু তার ডালি টা ছিল শূন্য  ,

তাই সেদিন তোমায় কাছে পেয়েও, আমার পুরুষ হতে পারেনি বন্য।