Wednesday, 5 November 2014

ঘেন্না করিস,’না রে ?





জানি অনেক ভুল করেছি
রাগ করেছি ,  তুই কেঁদেছিস
হাসনুহানা ,

এখন  আমি পাল্টে গিয়ে
ভাটাই না আর গীটার নিয়ে
ভাল্লাগেনা ।

এখন যখন ফিরতে চাইছি
তোকেই কেবল তোকেই চাইছি
হাঁফিয়ে গেলি ?

বদলে যাবার মুহূর্ততে
বুকের খাঁচার শেকল কেটে
উড়াল দিলি !!

Sunday, 2 November 2014

গল্প না, কবিতা ।



ঐতিহাসিক ত্র্যহস্পর্শে ধূমকেতুদের কল্পনা ,
জীবন মানেই নাটক , কিন্তু সব নাটক ই গল্প না ।
গলা তুলে চেল্লাতে চাও , ধামা সত্যি কে
শাসন শোষণ এক হয়ে যায় আইন কানুন পরক্ষে ।
ইতিহাসের পাতায় পাতায় , ছত্রে ছত্রে ধরল ঘুন
রাষ্ট্র দিচ্ছে পান্তা ভাত আর রাজ্য দিচ্ছে অল্প নুন ।
তবু ঝান্ডা ওড়ে শাসক দলের , ঝান্ডা ওড়ে সরকারের
কাতর আর্তি পাশ্ববর্তী বিরোধী কিম্বা স্পনসরের ।

Wednesday, 29 October 2014

নীল




এবার ভাবছি তোমায় নিয়ে
ঘুরতে যাবো মুকুন্দপুর,
সস্তা হোটেলে রাত কাটাবো
কিম্বা গোটা একটা দুপুর।

এবার ভাবছি তোমার কাছে
দেখিয়ে দেবো আমার আমি(ই),
পাঁচ রিপু তো আগেই দেখেছো
এবার না হয় দেখবে ‘কাম’ ই।

এবার ভাবছি সমস্তটাই
উজাড় করে তোমায় দেবো,
তোমার সঙ্গে একলা ঘরে
দুপুর কিম্বা রাত কাটাবো।


Sunday, 26 October 2014

কান্না



মাঝে মাঝে ভীষণ কান্না পায়,
কিন্তু জনসমক্ষে পুরুষের কাঁদতে আছে নাকি !!
সেই ছোট্ট বেলা থেকেই জানি,কান্না কেবল নারীর অলঙ্কার
কিন্তু যখন ভীষণ কান্না পায় , তখন ?
তখন কি আর এসব মনে রাখা সম্ভব ! তখন অশ্রু গ্রন্থি থেকে
ফোঁটা ফোঁটা আবেগ,দুঃখ,যন্ত্রনা ঝরে পড়বে , চোখের প্লাবন
ক্রমশ নামবে পুরুষালী দাড়ি বেয়ে বালিশে কেউ দেখতে পাবে না
বিছানা তখন মশারী দিয়ে ঢাকা ,গভীর রাত,চারপাশে আলো জ্বলবে না কোনো-
পরাক্রান্ত পুরুষেরা রাতারাতি কাঁদে