তুই তো শুধুই ভুল বুঝেছিস ,
গান গেয়েছিস , রাগ করেছিস
আমার ওপর।
সমাজ নামক মিথ্যে কথায় ,
গাল দিয়েছিস উচ্ছলতায়,
খুঁজতে গেছিস কষ্টি পাথর ।
যদিও আমার ঠুনকো আবেগ ,
চিন্তা ভাবনা সবটা সাবেক ,
হয়ত তাই !!
তুই তো আজও দামাল প্রেমিক ,
আমার জন্যে মহা কাব্যিক ,
তাইতো তোকেই চাই ।
হয়ত আজও ঠুনকো বলে-
রাখলি মাথা আমার কোলে,
শান্তি পেলাম ,
জীবনে শুধুই ভুল করেছি ?
তোকে তো শুধু ভালবেসেছি ,
ঠুনকো আমার আবেগ নিয়েই ধন্য হলাম ।
গান গেয়েছিস , রাগ করেছিস
আমার ওপর।
সমাজ নামক মিথ্যে কথায় ,
গাল দিয়েছিস উচ্ছলতায়,
খুঁজতে গেছিস কষ্টি পাথর ।
যদিও আমার ঠুনকো আবেগ ,
চিন্তা ভাবনা সবটা সাবেক ,
হয়ত তাই !!
তুই তো আজও দামাল প্রেমিক ,
আমার জন্যে মহা কাব্যিক ,
তাইতো তোকেই চাই ।
হয়ত আজও ঠুনকো বলে-
রাখলি মাথা আমার কোলে,
শান্তি পেলাম ,
জীবনে শুধুই ভুল করেছি ?
তোকে তো শুধু ভালবেসেছি ,
ঠুনকো আমার আবেগ নিয়েই ধন্য হলাম ।
excellent Poems.
ReplyDeletethnx sudeshna
Delete