Sunday, 29 December 2013

শাহবাগ



আজ মুখরিত শাহবাগ, গ্লানি কাটিয়ে উঠেছে দেশ,

অতীত হয়েছে রাজাকার,তাই জনগণ সমাবেশ।

 
পুঞ্জিভূত ক্ষোভের ফুল্কি দাবানলে পোড়া জাতি,


এসো প্রিয়জন , সুশীল স্বজন আজ উল্লাসে মাতি ।
 
আমার বোনের-মায়ের রক্তে খেলেছিল যারা হোলি ,


আমরা তাদের ক্ষমা করিনি মা, তাদের দিয়েছি বলি

শ্লীলতা পেয়েছে সান্ত্বনা , দেখে নর পিশাচের ফাঁসি

শাহবাগে গান, বিজয় স্লোগান, প্রজন্ম আজ খুশি ।

No comments:

Post a Comment