Monday, 10 November 2014

মোহনরূপ

একেই বুঝি মোহনরূপ বলে !
টানা টানা চোখে কাজলের কালো ছোঁয়া ,
একেই বুঝি তিলোত্তমা বলে !
একেই বুঝি বলে স্বচ্ছতোয়া ?
এটাই বুঝি হেমন্তের হাসি !
এটাই বুঝি শিশির ভেজা ভোর !
আরও এক বার মুগ্ধ করবি বলে ,
এটাই বুঝি মোহন রূপ তোর ?

No comments:

Post a Comment