Saturday, 22 November 2014

বিদ্যা বালান

বিকেল হলেই বেঞ্চে বসি
বেশ লম্বা আমার দালান ,
একটু পরেই রাস্তা দিয়ে পড়তে যাবে -
সদ্য কিশোরী , আমার চোখে বিদ্যা বালান !

যতদূর যায় দৃষ্টি , আমি তাকিয়ে থাকি
হুইলচেয়ারে চড়ে বসি তারপর......
মাটিতে আমার পা পড়েনা জন্ম থেকেই ,
আমার আকাশ - সিলিং এ বন্দি,ঘর।

কখন তুমি বাড়ি ফেরো আমি জানিনা
জীবনে আমার নিয়মের কাঁটাতার
যাবার পথে তাকিয়ে থাকি ঠায়,
তোমার ফেরা হয়না দেখা আমার।

আবার বিকেল আবার আমার দালান,
আবার যাবে আমার সামনে দিয়ে ,
এক পৃথিবী পার্থিব ভালোলাগায়
রোজ বেঁচে থাকি তোমারই পথ চেয়ে।

হয়ত এ সুখ দীর্ঘজীবি নয়
হয়ত তুমি আসবেনা রোজ দিন,
তবু তোমার জন্য নেশাগ্রস্থ আমি......
তুমিই মাদক,আমার মরফিন ।

No comments:

Post a Comment