ধরে নে আমি মরেই গেছি ,
কি করবি তুই বল!
আমার শোকে পাথর হবি !
নাকি ফেলবি চোখের জল ?
ধরে নে আমার দেহের ওপর
সাজানো হচ্ছে ফুল গুলো ,
তুই কি এবার আলতো হাতে
ঘাঁটবি আমার চুল গুলো !
ধরে নে এবার চতুর্দোলায়
আমায় নিয়ে হাঁটছে সবাই ,
অস্ফুটে তুই ডাক দিবি কি!
আদর করে বলবি "বাবাই"!!
ধরে নে এখন আগুন জ্বলছে ,
আগুনে পুড়ছি শরীর নিয়ে ,
কাজল কালো তোর দু'চোখে
ঝরছি আমি কান্না হয়ে ।
কি করবি তুই বল!
আমার শোকে পাথর হবি !
নাকি ফেলবি চোখের জল ?
ধরে নে আমার দেহের ওপর
সাজানো হচ্ছে ফুল গুলো ,
তুই কি এবার আলতো হাতে
ঘাঁটবি আমার চুল গুলো !
ধরে নে এবার চতুর্দোলায়
আমায় নিয়ে হাঁটছে সবাই ,
অস্ফুটে তুই ডাক দিবি কি!
আদর করে বলবি "বাবাই"!!
ধরে নে এখন আগুন জ্বলছে ,
আগুনে পুড়ছি শরীর নিয়ে ,
কাজল কালো তোর দু'চোখে
ঝরছি আমি কান্না হয়ে ।
No comments:
Post a Comment