কাল ও সকাল হবে ,
জানলা দিয়ে এক ফালি রোদ
রোজের মতই ঘুম ভাঙ্গাবে ।
কিছুক্ষণের এপাশ ওপাশ
ধড়মড়িয়ে উঠবো তারপর
মনে পড়বে আজ থেকে তুই পর ।
অভ্যেসেই হাতড়াবো সেলফোন
খুঁজতে চাবো text-এই বারবার
এমনি ভাবেই হয়ত কিছুক্ষণ…..
বেলা বাড়বে ,
বাড়তে থাকবে দিন ,
পড়তে বসবো মাদুর পেতে , একলা
আলাদীন ।
পড়া কি ছাই হবে !!
খুঁজতে চাইবো হাসনুহানা
পাশের বাড়ীর টবে ।
দুপুর হবে রোজই যেমন হয়,
স্নান করবো ,তেল দেবো না
সাবান মাখবো , ভাত খাবো না
কি হবে বল ?
বকবি তো না
ইচ্ছে করেই দস্যি হবো,টের পাবি
না ।
বিকেল হলে ঘুরতে যাবো
একলা একলা যেদিক খুশি
তুই তো জানিস আমার ইচ্ছে, বেয়াক্কেলে,সর্বনাশী
।
দেখবে টা কে!!
দেখবো পাড়ার কুকুর গুলো,
কেমন করে সন্ধ্যে মাখে !!
ফিরবো এবার
কোথায় আবার ? বাড়ী
তোর কি তাতে !! এখন তো তোর সঙ্গে
আড়ি
পড়তে হবে ,ভাবছি আজকে
অঙ্ক কষবো ।
রাত্রি বাড়বে
রুটির সঙ্গে ডিম
ভাবছি এবার বদলে ফেলবো
Aircel এর Sim
গভীর রাতে কান্না পেলে
জড়িয়ে ধরবো বালিশটা কে
তোর মতো না জানি,তবু আরাম মেলে
।
হাপুস নয়ন
কি করছিস হাসনুহানা ?
জানি আমার কষ্টে তোর চোখে আর
জল আসেনা ।
রোজ এরম ভাবেই কাটিয়ে দেবো
টের পাবিনা খোঁজ পাবিনা
একটু একটু করেই এবার বদলে যাবো
।
No comments:
Post a Comment